ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট
আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা ৪৯ দিনে পৌঁছেছে। দেশটিতে সংযোগ স্বাভাবিক অবস্থার মাত্র প্রায় ২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে সংস্থাটির তথ্যের বরাতে বলা হয়, এই দীর্ঘমেয়াদি ব্ল্যাকআউট প্রায় ১,১৫২ ঘণ্টা ধরে চলছে। কিছু ব্যবহারকারী সীমিত আকারে নির্দিষ্ট কিছু সেবা যেমন— গুগল সার্চের হোমপেজ অ্যাক্সেস করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারনেট কার্যত অচল অবস্থায় রয়েছে।
ইরান বর্তমানে ইতিহাসের দীর্ঘতম জাতীয় পর্যায়ের ইন্টারনেট বন্ধগুলোর একটি পরিস্থিতির মুখোমুখি। সাম্প্রতিক সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে সংযোগ স্বাভাবিকের খুবই ক্ষুদ্র অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এর আগে বিভিন্ন পর্যায়ে সংযোগ ১ থেকে ৪ শতাংশের মধ্যে ওঠানামা করেছে বলেও জানা গেছে, যা দেশটির তথ্যপ্রবাহ ও যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আন্তর্জাতিক যোগাযোগ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির নাগরিকদের মানবাধিকার ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টির সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed