অনৈতিকতার অভিযোগে ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক অনিয়মের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তবে বিভিন্ন সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed