যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে এক বাংলাদেশি নারী দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর বারান্দায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তিনি দোকানটিতে ৬ মাস আগে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে নিলুফার ইয়াসমিন দোকানের তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দোকানের নিজস্ব পার্কিং লটে থাকা একটি জীপ গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙচুর করতে থাকেন। নিলুফার দরজা খুলে বাইরে এসে ওই ব্যক্তির কাছে বিষয়টি জানতে চান। তখনই তিনি নিলুফারের কাছে এসে হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি স্টোরের বারান্দায় লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত আরও কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে নিলুফার ইয়াসমিনকে মৃত অবস্থায় দেখতে পায়।
দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ জানান, নিলুফার ইয়াসমিন প্রায় ছয় মাস আগে ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। তিনি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। নিহতের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
ফোর্ট মায়ার্স প্রেসিঙ্কটের পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৯ ঘণ্টা পর অভিযুক্ত হাইতির অভিবাসী রোবার্ট যোয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুনRead More
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More



Comments are Closed