ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে বিএনপির দোয়া মাহফিল আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
আজ ১৭ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর হযরত শাহজালাল (র) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More
সিলেটে বেঙ্গল লাউঞ্জ ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিলRead More



Comments are Closed