Main Menu

সিলেটে তৃনমূল বিএনপির সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত না করে স্বার্থপর, ব্যবসায়ী ও পদলোভী কিছু নেতৃবৃন্দকে খুশি করার জন্য অসাংবিধানিক ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল ও যুবদলের কমিটি গঠন করার তীব্র সমালোচনা ও ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছেন সিলেটের তৃনমুল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা।

Manual4 Ad Code

রোববার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় নগরীর মিরাবাজারে এক কর্মী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

Manual8 Ad Code

কর্মী সভায় বক্তারা আরও বলেন- বিগত দিনে যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জীবন বাজি রেখেছেন, তারেক রহমানকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য লড়াই করে চলেছেন, তাদেরকে কমিটিতে অন্তর্ভূক্ত না করে যারা আন্দোলন থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছেন, যারা আন্দোলনকে বাধাগ্রস্থ করেছেন, তাদেরকে কমিটিতে রেখে একটি গোষ্ঠীকে খুশি করতে সম্পূর্ণরূপে ভারসাম্যহীনভাবে সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। যা অনাকাঙ্খিত ও অগ্রহণযোগ্য।

বক্তারা যুবদল ও ছাত্রদলের এই কমিটি ভেঙ্গে গ্রহনযোগ্য, ত্যাগী কর্মীদের নিয়ে আন্দোলনমুখী কমিটি প্রদানের আহবান জানিয়েছেন।

Manual4 Ad Code

সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড. সামসুজ্জামান জামান পদত্যাগ করায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যারা তৃণমূলের কথা ভেবে সারাজীবনের রাজনৈতিক পদ প্রত্যাশাকে বিসর্জন দিতে পদক্ষেপ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশ্বাস অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করলে গণপদত্যাগ এবং রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

Manual3 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপি নেতা প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ এবং মিফতাহুল কবির মিফতার পরিচালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সৈয়দ জয়নুল হক, শাহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, রিনুক আহমদ, হাবিবুর রহমান রুমেল, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, আমিনুল হক বেলাল, জয়নাল আবেদীন, আমির হাসান শামীম, খালেদুর রশিদ ঝলক, রায়হাদ বক্স রাক্কু, তছির আলী, অর্পন ঘোষ, সাইদুজ্জামান লাভলু, আজিজুল হোসেন আজিজ, আবুল খায়ের, আবুল কালাম, সিদ্দেক আলী, বিলাল আহমদ, মিজানুর রহমান ডিপজল, মোস্তফা কামাল ফরহাদ, আব্দুল খালিক মিল্টন, একরাম হোসেন, টিটন মল্লিক, দেওয়ান নিজাম খান, মনোয়ার হোসেন খলিল, বদরুল আজাদ রানা, লাহিন চৌধুরী, দেলওয়ার হোসেন, মিসবাউল আম্বিয়া, আবুল হোসেন, রানা শাহ, আল আমিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ, মাসুক আহমদ গাজী, ইউনুছ আহমদ, নাসির উদ্দিন, সমর আলী, জিএম সুমন, বদরুল ইসলাম, এসএ রিপন, এম. রাসেল আহমদ, সেলিম আহমদ সাগর, আলী হোসেন, ফারুক আহমদ, মুন্না আহমদ, নুরুল মোমিন জনি প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code