বিএসএফ’র এ কেমন নৃশংসতা, মৃতদেহে গুলি
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পিটিয়ে হত্যা করে মৃতদেহের ওপর গুলি চালিয়েছে বিএসএফ’র সদস্যরা।
রবিবার (৩ নভেম্বর) ভোরে সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রহিম (৫০)। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান।
তিনি জানান, ভোরে আব্দুর রহিমস বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ’র সদস্যরা গুলি চালায়। সবাই পালিয়ে আসলেও আব্দুর রহিমকে ধরে ফেলে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে। হত্যার পরেও তার মরদেহের ওপর গুলিবর্ষণ করে।
ভারতের ধানতলা থানা পুলিশ আব্দুর রহিমের মরদেহ নিয়ে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। আব্দুর রহিমের মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও লে. কর্নেল কামরুল আহসান জানান। সূত্র: ব্রেকিং নিউজ
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed