ফেঞ্চুগঞ্জে বেড়াতে গিয়ে তরুণী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন একই উপজেলার এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কটালপুর মাঝপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী (১৯)। শনিবার দিবাগত রাতে গ্রামের সোনাহর আলীর ছেলে রুহেল মিয়া (২৭) তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এসময় তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে এবং রুহেলকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ধর্ষণে অভিযুক্ত রুহেলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি রুহেলকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
শাজালাল মাজারে ঘুরতে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, মাইক্রোচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল (রাহ.) মাজারে ঘুরতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভনRead More
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More



Comments are Closed