ভুটানকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ভুটানকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল জামাল ভূঁইয়ারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১১ মিনিটের মাথায় জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে জীবনই লিড দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। যদি একটি গোল পরিষদ করে সফরকারীরা।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলার প্রস্তুতি ম্যাচ হিসেবে আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় খেলাটি।
ভুটানের দ্বিতীয় সারির দলটির রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্বে, কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে জামাল ভূঁইয়ার দল।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed