জৈন্তাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ভিত্রিখেল ববরবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান উরফে বতাইর ছেলে আব্দুন নুর উরফে খাটল ড্রাইভার (৩৫), উপজেলার নিজপাট ময়নাহাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে নজির আহমদ (২৪) এবং উপজেলার কহাইগড় ২য় খণ্ডের ওয়াহাব আলী নাছির উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পৃথক অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাধারণ মানুষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি।”
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed