Main Menu

শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষানবীশ আইনজীবীদের কল্যাণে বাংলাদেশ শিক্ষানবীশ আইনজীবী কল্যান পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শিক্ষানবিশ আইনজীবীদের সু-সংগঠিত করে তাদের সকল অধিকার নিয়ে কাজ করবে।

১৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষানবীশ আইনজীবী কল্যাণ পরিষদের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমনা আক্তার লিলি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিয়ন।

এছাড়াও সহ-সভাপতি সায়েম খান, ইমতিয়াজ মজুমদার, জাবেদ হায়দার জর্জ, সুমন সরকার, যুগ্ম সম্পাদক ইফতিখার রনি, আল-আমিন জুবেদ, সাংগাঠনিক সম্পাদক শুভ দ্বীপ, দপ্তর সম্পাদক নুরে আলম, প্রচার সম্পাদক, আরিফুল আরিফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালমান আহমেদ চৌধুরী প্রমুখ।

সম্প্রতি কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কো্র্টের আইনজীবী এডভোকেট আব্দুন নর দুলাল, নারী ও শিশু ৪ এর পিপি মো: ফোরকান মিয়া, দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ পিপি এডভোকেট শাহাদত হোসেন ভুইয়াঁ, এ্যাড. ফোরকান মিয়া।

এসময় তারা বলেন, শিক্ষানবীশ আইনজীবীদের সকল অধিকার নিয়ে এই কমিটি কাজ করবে বলে আশা করি। এই নব নির্বাচত কমিটির মাধ্যমে প্রতি বছর বার কাউন্সিল পরীক্ষা নিশ্চিত হবে বলে আমরা মনে করি।

শিক্ষানবীশ আইনজীবি কল্যাণ পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দকে পৃথক ভাবে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটি’র সদস্য, সিলেট শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ নুতন, সিলেট মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক এস এম শামছুদ্দোহা।

Share





Related News

Comments are Closed