Main Menu

সিওমেকে ১০তলা ভবনের নির্মাণ কাজ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ইউনুছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. নাজমুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নঈম মোহাম্মদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ।

ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মিত হচ্ছে। এই ভবন নির্মিত হলে হাসপাতালের সেবা কার্যক্রম আরো বিস্তৃত হবে। পুরনো ভবনে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় নতুন এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। ১৫তলা আরও একটি ভবন নির্মাণের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed