মোটরসাইকেল দূর্ঘটনায় ভার্সিটি ছাত্র নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় জিহাদুল ইসলাম (২০) নামের এক ইউনিভার্সির ছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের কুটির মিয়ার পুত্র ও সিলেটের লিডিং ইউনিভার্সিটির এলএলবি ১ম বর্ষের ছাত্র।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ২টায় বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে এঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী (জিহাদুল ইসলামের ফুফাতো ভাই) উপজেলার জাহারগাঁও গ্রামের বারাম খানের পুত্র সুবেল খান (২০), খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের জুনেদ মিয়া ও খলিল মিয়া আহত হয়েছেন।
নিহত জিহাদুল ইসলামের চাচা ডাঃ সামছুল ইসলাম জানান- লিডিং ইউনিভার্সিটির এলএলবি ১ম বর্ষের ছাত্র জিহাদুল ইসলাম মঙ্গলবার বেলা দেড়টার দিকে তার ফুফাতো ভাই সুবেল খানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্থানীয় পনাউল্লাহ বাজার অতিক্রম করার সময় জাহিদুলের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত হন মোটরসাইকেল আরোহী জিহাদুল ইসলাম, সুবেল খান, জুনেদ মিয়া ও খলিল মিয়া। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে জিহাদুল ইসলাম মারা যান।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed