কুলাউড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলগাও এলাকায় বাসের ধাক্কায় রহিম উল্লা (৭০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন।
সোমবার দুপুর দেড়টার দিকে কুলাউড়ার চাতলগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা ফারহানা জানান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত রহিম উল্লা উপজেলার গৌরিশংকরের মৃত নজির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান কুলাউড়াগামী একটি লোকাল বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রহিম উল্ল্যা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed