Main Menu

ট্রেন দুর্ঘটনা: ৫ বগির উদ্ধারকাজ চলছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাকবলিত পাঁচটি বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ। গত রাতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

সোমবার সকাল সাড়ে ৬টায় ট্রেনের ৫টি বগি উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে আসা হয়। এর আগে রাতেই উপবনের সামনের ৭টি বগি যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছায়।

ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির এক্সট্রা ৩, ড, ঢ, ণ ও ত বগি লাইনচ্যুত রয়েছে। বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ।

এগুলো উদ্ধার করার পর রেললাইন স্বাভাবিক করতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কারণ দুর্ঘটনায় সেতুটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামত করতেও সময় লাগবে।

দুর্ঘটনায় পতিত মূল ৫টি বগির মধ্যে ২টি বগি লাইনচ্যুত হয়ে খালের মধ্যে ছিটকে পড়েছে। আর ৩টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন বেঁকে গেছে। বগি গুলোও ভেঙে মুচড়ে গেছে। সেগুলো উদ্ধার করতে আরো সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে প্রকৌশল সূত্র।

Share





Related News

Comments are Closed