ট্রেন দুর্ঘটনায় আহত ২৪ জন সিওমেকে ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোববার রাতে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডা: আসাদুজ্জামান জুয়েল জানিয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ কন্ট্রোল রুম জানায়, দুর্ঘটনায় দুই শতাধিক লোক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানায় কন্ট্রোল রুম।
নাম প্রকাশ না করার শর্তে মৌলভীবাজারের কুলাউড়ার লোকো ইনচার্জ জানান, রোববার রাত ১০টায় আন্ত:নগর উপবন এক্সপ্রেস সিলেট রেল স্টেশন ছেড়ে যায়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন বড়ছড়া ব্রীজ অতিক্রমের সময় ট্রেন থেকে ৫টি বগি ছিটকে পড়ে। এর মধ্যে একটি বগি ব্রীজের নিচে পড়ে যায়। বাকি বগিগুলো ব্রীজের পাশে কাত হয়ে পড়ে।
জরুরী ভিত্তিতে সেখানে দমকল বাহিনীকে তলব করা হয়। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে জড়ো করা হয়। অ্যাম্বুলেন্সযোগে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে বিকল্প উপায়ে কুলাউড়ায় নিয়ে আসার প্রস্তুতি চালানো হয় বলে লোকো ইনচার্জ জানান।
অন্য একটি সূত্র জানায়, সরকারিভাবে ৪ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হলেও বেসরকারি হিসাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, উদ্ধার না হওয়া বগির নিচে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট-ঢাকা মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা গত এক সপ্তাহ ধরে ট্রেনের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন। ফলে ধারণক্ষমতার চেয়ে অধিক যাত্রী নিয়ে উপবন ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed