Main Menu

জুড়ীতে বাস চাপায় ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বাসের চাপায় ইব্রাহিম আলী (৬০) নামে একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে আটটার দিকে আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের মারুফ হার্ডওয়্যার এর সামনে রাস্তার পাশে শাকসবজি ও ফলমূল বিক্রি করছিলেন নিহত ইব্রাহিম আলী। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে পিষে ১০/১৫ হাত দূরে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। তবে গাড়িটি আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed