জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ
সুনামগঞ্জ প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে সুনামগঞ্জের স্থগিত হওয়া জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাদ।
তিনি নৌকা প্রতীক নিয়ে ৩১ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৮ হাজার ৪০০ ভোট পেয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১০ মার্চ সুনামগঞ্জের ১০ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এনে জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed