নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারই গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মশাহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত মশাহিদ মিয়া উপজেলার পাঞ্জারাই গ্রামের কাচা মিয়ার ছেলে। আহত একই গ্রামের সাম নমশুদ্রের ছেলে কালাই নমশুদ্রকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে মোশাহিদ ও কালাই নমশুদ্র এক সাথে নৌকাযোগে তাদের বাড়ির পার্শবর্তী লামার বন্দের গজরাইরা বিলে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে হলে তারা আহত হন এবং মোশাহিদ মিয়া নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান।
আহত কালাইর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত কালাইকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান জানান, বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেয়া হয়েছে। আরও ২০ হাজার টাকা অনুমোদন হয়েছে। পরবর্তীতে দেয়া হবে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed