ছাতকে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হচ্ছে সাউদপুর গ্রামের করিম বক্সের মেয়ে ও কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী তামান্না বেগম (৭) এবং তার খালাত বোন গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের রাজা মিয়ার কন্যা রিমি বেগম (৭)।
তাদের স্বজনরা জানান, পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় দুই শিশু। পরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ঈদ উপলক্ষে মায়ের সাথে সাউদেরগাঁও গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রিমি বেগম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed