ভারতে সেপটিক ট্যাংকে পড়ে ৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাটে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাত জন মারা গেছে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশের এক কর্মকর্তা বলেন, রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় হোটেলের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
নিহত চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য ডেকে আনা হয়েছিল। হোটেলের তিন কর্মী তাদের এ কাজে সহায়তা করছিল।
ভারতে হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই দলিত সম্প্রদায়ভুক্ত ভূগর্ভস্থ পাইপ ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করে। তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা মুখোশ না পরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কাজ করে।
ভাদোদারা দমকল কর্মকর্তা নিকুঞ্জ আজাদ বলেন, ‘প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। তবে বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলেও সে সাড়া দিচ্ছিল না। তখন অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।’
তিনি আরো বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিনি কর্মচারী সেখানে প্রবেশ করে। এদের সাতজনের সবাই সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed