Main Menu

কানাইঘাটে হচ্ছে ‘সীমান্ত হাট’

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার সোনাতন পুঞ্জি এলাকায় বসছে ‘সীমান্ত হাট’। এ হাট স্থাপনের বিষয়ে বাংলাদেশ-ভারতের যৌথ ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার (১৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার এল কৃষ্ণামূর্তির উপস্থিতিতে সোনাতনপুঞ্জি এলাকায় ১৩১৫ মেইন পিলারের পাশ্ববর্তী নো-ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।

বৈঠকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালামের নেতৃত্বে সাত সদস্যের এবং মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিল জেলার ডেপুটি কমিশনার এফএম দপ্তের নেত্বত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যোগ দেয়। বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সিলেট আবগারি শুল্ক ও ভ্যাট অফিসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পালোয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, ১৯ বর্ডারগার্ড জকিগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা।

আর ভারতের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইস্ট জৈন্তা পাবর্ত্য জেলা মেঘালয়ের কর্মাস ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার এস পাসউয়েত, ডেপুটি ডিরেক্টর ডাবøু ওয়ারসং, করিমগঞ্জ ডিভিশনের কাষ্টম প্রিভেন্টিভ ফোর্সের এসিস্টেন্ট কমিশনার এইচ কে দাস, শিলং মাউপাত ৯৭ বিএন বিএসএফ’র এসিস্টেন্ট কমান্ডডেন্ট দিপক কুমার, বøক ডেভলাপমেন্ট অফিসার এস মারুয়েন, ইস্ট জৈন্তা পার্বত্য জেলা মেঘালয়েল জেলা কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ফাংশনাল ম্যানেজার জিপালা, ইন্ডাষ্ট্রিয়াল প্রমোশন অফিসার একে ফানকন, মেঘালয় ইন্ডাষ্ট্রিয়াল ডেভলাপমেন্ট কর্পোরেশন শিলং এর এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ডি.ডি নংগমালীহ, এসিস্টেন্ট ম্যানেজার এ.জি.ডি. ওয়ানবাহ, বিএসএফের ৯৭ ব্যাটালিয়নের কর্নেল এইচ.এস রাওয়াত মেঘালয়ের ইস্ট জৈন্তা পার্বত্য জেলার এসপি বিবেকানন্দ, রাম্বাই প্রতিনিধি ডালই ই শের প্রমুখ।

এ বৈঠকে সীমান্ত হাট স্থাপনের জন্য নো-ম্যানস ল্যান্ডে এক একর ১৭ শতক জমি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। তিনি জানান, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরো সূদৃঢ় করতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বর্ডার হাট বাজার চালু করা হচ্ছে। কানাইঘাট সীমান্তে উভয় দেশের ১৩১৫ মেইন পিলারের পাশে বর্ডার হাট বা সীমান্ত বাজার স্থাপনের লক্ষ্যে প্রশাসনিক পর্যায়ে সব ধরনের কাজ বৈঠকে সম্পন্ন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে বর্ডার হাট বাজারের যাবতীয় ফাইল চুড়ান্ত ভাবে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দ্রত সময়ের মধ্যে বর্ডার হাট বাজারের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জেও একটি সীমান্ত হাট স্থাপনের কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে এ হাট চালু হবে। এছাড়া জেলার বিয়ানীবাজারেও একটি নতুন হাট চালুর উদ্যোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed