সাংবাদিক জামিনুর রহমান জাহেদ আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সিলেটের ডাক এর সাবেক সিনিয়র সাব এডিটর (সিনিয়র সম্পাদনা সহকারী) নগরীর দক্ষিণ সুরমার বারখলার ইন্সপেক্টর হাউজ নিবাসী পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর মরহুম মোহাম্মদ আহমদ এর জ্যৈষ্ট পুত্র মো.জামিনুর রশীদ জাহেদ ইন্তেকাল করেছেন।
শনিবার সকাল ১১টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)।
তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১০ জুন সোমবার আকস্মিক মস্তিস্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায়ও তাঁর সংজ্ঞা ফিরে আসেনি। শেষপর্যন্ত চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। জামিনুর রশীদ জাহেদ পক্ষাঘাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ২ কন্যা, মা ও ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বারখলা নিবাসী পুলিশের সাবেক ইন্সপেক্টর মরহুম এম আহমদের ৬ ছেলে ও ৪ মেয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ছেলে।
এদিন বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা কায়েস্তরাইল, দাউদপুর, মুছার গাঁও, বারখলা ওয়াকফ এস্টেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্তানে দাফন করা হয়। জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, ব্যবসায়ী, সমাজসেবীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জাহেদ আব্দুল ওয়াহেদ খান সম্পাদিত সাপ্তাহিক সিলেট সমাচার ও দৈনিক জালালাবাদী পত্রিকায় সম্পাদনা সহকারী হিসাবে কর্ম জীবন শুরু করেন।
অত্যন্ত হাস্যরসিক ও সদালাপী জাহেদের মৃত্যু সংবাদ শোনার পর আত্মীয়-স্বজন ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, জেলা গণতন্ত্রী পার্টির সমাজসেবা সম্পাদক মোঃ জামিনুর রশীদ জাহেদ-এর মৃত্যুতে পার্টির বিভিন্ন ইউনিট থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সিলেট জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী, বিপুল বিহারী দে, আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, সরদার আব্দুল কুদ্দুছ, মাছুম আহমদ, আসাদ খান, সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দফতর সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ এক যুক্ত বিবৃতিত্বে এ শোক জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা মরহুমের সুদীর্ঘ কর্মজীবনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতা জানান।
সংবাদকর্মী মোঃ জামিনুর রশীদ জাহেদের মৃত্যুতে অনুরূপ পৃথক বিবৃতিতে দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট-এর সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বৃহত্তর স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি ডা. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী গভীর শোক জ্ঞাপন করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিতে তাঁরা মরহুমের শোকসন্তপ্ত সকল সদস্যের প্রতি সহানুভূতি জানান।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed