Main Menu

ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে কিশোর নিখোঁজ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ ফাহাদ উদ্দিন লিমন (১৪) দক্ষিন সুরমা সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের মোঃ সমশের উদ্দিনের ছেলে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

সূত্র জানায়, নিখোঁজ কিশোর ফাহাদ উদ্দিন লিমন ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামে খালার বাড়ি বেড়াতে এসেছিল। শনিবার সকাল ৮টার দিকে হঠাৎ সে ইলাশপুর খালে পড়ে যায়। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালালেও তারা ব্যর্থ হয়। পরবর্তী সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায় কিন্তু খালে প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

বিকেলে ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, উদ্ধার কাজ এখনোও চলছে।

Share





Related News

Comments are Closed