Main Menu

লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা চালুর খবর ‘ভুয়া’

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশীদের জন্য যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট চালু করেনি বলে জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট্ অব বাংলাদেশ (আটাব) সিলেট জোন।

শনিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল।

বিবৃতিতে বলা হয়, সিলেট অঞ্চলের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বেশ কিছু দিন যাবত বিভিন্ন অনলাইন পত্রিকা, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যুক্তরাজ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে মর্মে প্রচার করা হচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন তথ্যর মাধ্যমে জানা যায়, এই খবর সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাজ্যে বাংলাদেশীদের জন্য কোন ওয়ার্ক পারমিট ভিসা চালু করার উদ্যোগ গ্রহণ করে নাই।

এ ধরণের মিথ্যা তথ্য বিশ্বাস করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্তরাজ্যে যাওয়ার জন্য কোন রকম লেনদেন বা চুক্তিবদ্ধ না হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হইলো।

Share





Related News

Comments are Closed