Main Menu

সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

শনিবার (১৫ জুন) মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াসড়ক মাদানী পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুশ শুকুর, প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, জেলা ও মহানগর যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না, হাজী মামুন আল রশিদ হেলাল, মো. গিয়াস উদ্দিন, নুরুল আলম বাবলু, নাজমুল হোসেন রাসেল, কাওছার আহমদ নামর, মুহিবুর রহমান মহির, ছমক আলী, মো. জাকির হোসেন, বাবুল আহমদ, সেলিম আহমদ, শামীম আহমদ, জয়নাল আহমদ, কামরুল ইসলাম, মহি উদ্দিন তালুকদার মিলন, জাকির হোসেন রাজু, খায়রুল আলম, কয়েছ আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা জিয়াউর রহমানকে নিয়ে বিচারপতি শামসুদ্দিন মানিকের কটুক্তির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহবান জানান। বক্তারা ফরমায়েশী রায়ে কারাগারে আটক বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

Share





Related News

Comments are Closed