ওসমানীনগরে কার চাপায় মহিলা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে কার চাপায় আমেনা বেগম (৪৪) এক মহিলা নিহত হয়েছেন। শনিবার (১৫জুন) সকাল ৯ টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের কুরুয়া দশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া গ্রামের সাজ্জাদ জায়গীরদারের স্ত্রী।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল নয়টার দিকে সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার আমেনা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed