বগুড়ায় ভটভটি উল্টে ২ ভাই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালো মেশিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পদ্মপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী(৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।
জানা গেছে, দুই ভাই রাজশাহী থেকে দুটি মহিষ কিনে ভটভটিতে করে নন্দীগ্রামের বাড়িতে ফিরছিলেন। ভটভটিটি পদ্মপুকুর মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই ও একটি মহিষ মারা যায়। ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছেন।
নন্দীগ্রাম থানার কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ভটভটি চালককে খুঁজে পাওয়া যায়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি। নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed