সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনা সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০-২৫ জন। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।
রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- উল্লাপাড়ার কৃষ্ণপুর গ্রামের সবুজ (৩০) ও পাগলা বোয়ালিয়া এলাকার রেজাউল (৩২) ।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, ঘটনার পর ওই সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed