জৈন্তাপুরে ১৬ বোতল মদ সহ যুবক আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ১৬ বোতল ভারতীয় মদ সহ শ্রী ভ্রমর দেবনাথ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১ জুন) রাত ৮টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ কেন্দ্রী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সে ঐ এলাকার বলরাম নাথের ছেলে।
পরে আটককৃতের দেয়া তথ্যের ভিত্তিত্বে তার বসত ঘরের খাটের তলা থেকে ১৫ বোতল ভারতীয় ‘এশিয়া ৭২ বিয়ার’ ও ১ বোতল ‘অফিসার চয়েছ’ মদ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ভ্রমর ভারতীয় মদ ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে আটকে পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তার নিজ বসতঘর থেকে মদ সহ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, ভ্রমর এলাকায় বিভিন্ন ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, নিয়মিত অভিযানের মাধ্যমে থাকে মদসহ আটক করি। মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed