রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাজশাহী নগরী ও জেলার গোদাগাড়ী এবং বাঘায় এ ঘটনা ঘটে। শুক্রবার নিজ নিজ এলাকায় তাদের মরদেহ দাফন করা হয়।
নিহতরা হলেন- নগরীর কাটাখালী থানার কাপাসিয়া এলাকার কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মনি (১৩), জেলার গোদাগাড়ী উপজেলার সারাংপুর পুলিশপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুসাউল হক (১৫), একই উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত রইসুদ্দীনের ছেলে জমসেদ আলী (৫৫) এবং বাঘা উপজেলার ফতেপুর বাউসা গ্রামের সোলেমান হোসেনের ছেলে মোহাম্মদ বাছা হোসেন (২৮)।
নগরীর কাটাখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ঝড়ের সময় রাত ১০টার দিকে আম কুড়াতে গিয়েছিল মনি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আম কুড়াতে গিয়ে বজ্রঘাতে মারা গেছেন বাঘার মোহাম্মদ বাছা হোসেনও। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা পুলিশের ওসি মহসীন আলী বলেন, রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ফতেপুর বাউসা স্কুলের পেছনের আম বাগানে গিয়েছিলেন ওই যুবক। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে ঝড়-বৃষ্টির সময় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মারা যান গোদাগাড়ীর দুইজন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed