পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক: লক্ষ্য মাত্র ১০৫ রান। এই রান তাড়া করে সহজেই জয় পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। হয়েছেও তাই, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
শুক্রবার নটিংহামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার ক্রিস গেইল ৫০ রানের রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩৪ বলে ছয় চার ও তিন ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি।
অবশ্য ওপেনার শেই হোপ (১১) ও ড্যারেন ব্রাভো (০) খুব একটা সুবিধা করতে পারেননি। নিকোলাস পুরান শেষ দিকে ৩৪ রানের একটা ইনিংস খেলেন।
এর আগে পাকিস্তানে ১০৫ রানের ইনিংসে গুটিয়ে নেয়। অবশ্য একটা সময় তো মনে হয়েছিল, শতক পার করতে পারবে না পাকিস্তান। শতক পার হয়েছে ঠিক, তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক ব্যাটিং উপহার দিয়েছে তারা।
বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ৭৪ রান। ১৯৯২ সালের বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। অবশ্য এবার তার চেয়ে কিছু বেশি রান করেছে তারা।
দলীয় ৩৫ রানের দুই ওপেনারকে হারিয়ে বসে পাকিস্তান। ইমাম-উল-হক (২) ও ফখর জামান (২২) দ্রুত সাজঘরে ফেরেন। আর বাবর আজম (২২), হারিস সোহেল (৮), সরফরাজ আহমেদ (৮) ও ইমাদ ওয়াসিমও (১) বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।
ক্যারিবীয় পেসার ওশানে থমাস ৫.৪ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধস নামান। আর জেসন হোল্ডার ৫ ওভার বল করে ৪২ রানে তিন উইকেট নেন। দুটি উইকেট পান আন্দ্রে রাসেল।
ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের ক্যারিবীয় একাদশে নেই তেমন কোনো চমক। দলে আছেন মারকুটেa ওপেনার ক্রিস গেইল।
ফিট নেই বলে দলে নেই এভিন লুইস ও শ্যানন গ্যাব্রিয়েল। এ ছাড়া বাদ পড়েছেন ফ্যাবিয়ান অ্যালেন ও কেমার রোচ।
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ আগে বল করতে চেয়েছেন। কারণ, উইকেটে আর্দ্রতা আছে। তবে এটি ব্যাটিং পিচ। আপ ফর্মে আছেন পাসিত্তানের ব্যাটসম্যানরা।
পাকিস্তানের একাদশে আছেন মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ। তারা অনেক অভিজ্ঞ বোলার। তবে জায়গা হয়নি আসিফ আলির।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed