‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ উন্মোচিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদারেরর লেখা ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটির আয়োজনে প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮৬০ পৃষ্ঠার এই বইটিতে বেগম জিয়ার রাজনীতির সুদীর্ঘ পথপরিক্রমা ও নানা চড়াই-উৎরাই সংগ্রাম ও দূরদর্শিতার গল্প উঠে এসেছে।
প্রকাশনা উৎসবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ড.খন্দকার মোশাররফ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বইটির দুই লেখক অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও কবি আব্দুল হাই শিকদারও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে ১ হাজার টাকায় বইটি পাওয়া যাচ্ছে।

এর আগে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনাপ্রবাহ নিয়ে ‘বেগম খালেদা জিয়া : হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক বই লেখেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ। ৭১৮ পৃষ্ঠার ওই বইতে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কারাবাস সহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীর জীবনের নানা ঘটনার অজানা কথা উঠে আসে।
Related News
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরেRead More
উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Manual4 Ad Code সালেহ আহমদ (স’লিপক): উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে বর্ণাঢ্য আয়োজনে ছোটদের জনপ্রিয়Read More



Comments are Closed