আইসিটি ফেস্টে লিডিং ইউনিভার্সিটির সাফল্য
বৈশাখী নিউজ ডেস্ক : প্রতি বছরের ন্যায় এই বছরেও গত ১২-১৩-এপ্রিলে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অনুষ্ঠিত হয়ে গেল ১০তম আইইউটি আইসিটি ফেস্ট ২০১৯। এ অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিল প্রোগ্রামিং কনটেস্ট, প্রোজেক্ট শোকেসিং পোস্টার প্রেজেন্টেশন, আইসিটি অলিম্পিয়াড সহ আরো বিভিন্ন ইভেন্ট।
এতে সিলেটের লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের একটি দল (এলইউ ডাল-মাইন্ডস) অংশগ্রহণ করে দেশের সকল প্রাইভেট বিশ^বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করে। বিশ্ববিদ্যালয় অনুযায়ী দলটির অবস্থান ছিল ৬ষ্ঠ এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৯৩টি দলের মধ্যে এলইউ ডাল-মাইন্ডস দলের দলগত অবস্থান ছিল ১৭তম।
এ দলের সদস্যগণ ছিলেন- আরাফ আল জামি, কমল সরকার এবং এমদাদুল ইসলাম। দলের কোচ হিসেবে দ্বায়িত্বরত ছিলেন দীপ্ত পাল।
সিএসই বিভাগের এই অভাবনীয় সাফল্যে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: কামরুজ্জামান চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে সবসময় বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে বিশ^বিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন ছাত্র ছাত্রীদের এই সাফল্য ডিপার্টমেন্ট তথা বিশ^বিদ্যালয়ের জন্য খুবই গৌরবের এবং ভবিষ্যতেও ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে তাদের সাফল্য ধরে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News
শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার, সবার জন্য উন্মুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে পরিচালিত চাইনিজRead More
তিনমাস মসজিদে-টিভি রুমে রাত কাটানো নিশানের দায়িত্ব নিলেন শাবি ভিসি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে সিট না পেয়ে তিনRead More



Comments are Closed