সিলেট জেলা উজতেমা শুরু ২৫ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার ইজতেমা আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে বিদেশিছাড়াও রাজধানীর কাকরাইলের নিজামুদ্দীনের মুরব্বীগণ বয়ান পেশ করবেন।
ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লীদের অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা ইজতেমা ইন্তেজামের পক্ষে সিলেট জেলা আমীর (আহলেশুরা) সুয়েজ আফজল খান।
এর আগে দীর্ঘ ৩২ বছর পর ২০১৬ সালের ২৯ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বাইপাস সড়ক সংলগ্ন মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ওই ইজতেমায় দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেন। এরপর থেকে সিলেটে আর এমন বৃহৎ পরিসরে কিংবা জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।
Related News
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়
বৈশাখী নিউজ ডেস্ক: হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধRead More
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃতRead More



Comments are Closed