তসলিমা নাসরিন ‘জটিল’ রোগে আক্রান্ত
সাহিত্য ডেস্ক: একাধিক জটিল রোগে আক্রান্ত হয়েছেন ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিভার, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্টাটাস দিয়ে এ কথা জানান ভারতে নির্বাসিত এ লেখিকা।
তসলিমা নাসরিনের দেয়া স্টাটাসটি পাঠকদের জন্য হুবহু দেয়া হলো-

‘অদ্ভুত আমি। কোনো কিছু নিয়ে পাগল হই, দুদিন পর ভুলে যাই। ফুসফুসে কী সব ধরা পড়ছে, দৌড়োদৌড়ি ডাক্তারের কাছে, একজন নয়, দু-তিনজন স্পেশালিস্টের সঙ্গে মিটিং করা হয়ে গেল। এর পর কী জানি কী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ফুসফুস নিয়ে যে কিছু একটা করতে হবে ভুলেই গেলাম। লিভার-কিডনি নিয়েও একই ঘটনা। লিভারে ফ্যাট জমতে জমতে সর্বনাশ হচ্ছে। এ দেশি স্পেশালিস্ট, ও দেশি স্পেশালিস্ট করছি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। ডাক্তার উপদেশ দিচ্ছেন। খুব মন দিয়ে শুনছি। তার পর মনে নেই ঘুরতে চলে গেলাম, নাকি কিছু লিখতে বা পড়তে শুরু করলাম। লিভার মাথা থেকে চলে গেল। দু-তিন বছর আর লিভারের কথা মনেও পড়ল না।
সেদিন কিডনি নিয়েও টেনশনে মরে যাই মরে যাই অবস্থা। সাত দিনে সাতটা ডাক্তার দেখিয়ে ফেললাম। ডাক্তাররা প্রচুর টেস্ট দিয়েছেন করতে। আজ করব কাল করব করতে করতে একসময় ভুলেই গেলাম। এও বছর পার হবে মনে হচ্ছে। দুম করে কবে যে একদিন মরে যাব। দুদিনের জীবন, রোগ শোকের কথা ভুলে থাকাই হয়তো ভালো। উপসর্গ না থাকলে এই সুবিধা। দিব্যি বছরের পর বছর অসুখ-বিসুখের কথা না ভেবেই কাটিয়ে দেয়া যায়।’
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed