২১ এপ্রিলই শবে বরাত
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।
গত ৬ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে শাবান মাসের চাঁদ দেখা পর্যালোচনা এবং পবিত্র শব-ই-বরাতের তারিখ নির্ধারণে বৈঠক বসে। বৈঠকে চাঁদ দেখা পর্যালোচনা শেষে ঘোষণা দেয়া হয় ওইদিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী ২১ এপ্রিল রাতে পালিত হবে লাইলাতুল বরাত। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের এই সিদ্ধান্তে আপত্তি জানায় ধর্মীয় একটি সংগঠন। তারা দাবি করে ৬ এপ্রিল সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা গেছে। এই হিসাব অনুযায়ী ২০ এপ্রিল রাতে পালিত হবে লাইলাতুল বরাত। ওই ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে এই দাবি তোলার পর শনিবার বিশেষ সভা ডাকে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বিশেষ বৈঠক ডেকেও পবিত্র শব-ই-বরাতের চাঁদ দেখা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়নি। শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে শেষ পর্যন্ত বৈঠকে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা সচিব মুফতি মাওলানা আবদুল মালেককে প্রধান করে বিশিষ্ট উলামায়ে কেরামের সমন্বয়ে ১১ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন, শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মসজিদুল আকবর কমপ্লেক্স) মাদরাসার মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী, লালবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি মো. ফয়জুল্লাহ, লালবাগ মাদরাসার প্রধান মুফতি মাওলানা ইয়াহ্ইয়া, মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মো. মাহ্ফুজুল হক ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed