Main Menu

সিলেটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকা থেকে গাঁজাসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটতকৃত মো. করিম মিয়া (৩৫) দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা মসজিদ বাজারের পিছনে কলোনীর বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে।

মঙ্গলবার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি ওজনের গাঁজাসহ তাকে আটক করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় এ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানকালে গাঁজাসহ করিম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দক্ষিণ সুরমা থানার মামলা (১৯(৪)২০১৯) দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed