সুনামগঞ্জে দুই নবজাতকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দুই নবজাতক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের পশ্চিম বাজার তীরবর্তী সুরমা নদী থেকে দুই নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কন্যা শিশুদের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সুরমা নদীরতীরে দুই নবজাতকের ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে কোন নারী হয়ত অবৈধ গর্ভপাতের পর ওই শিশু কন্যা দুটির লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed