Main Menu

ভূমিসেবা সপ্তাহ শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক : ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিসেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা শুরু হচ্ছে আজ বুধবার।

আজ থেকে সারা দেশে ক্যাম্প করে সপ্তাহব্যাপী এ ভূমিসেবা দেওয়া হবে। এ বছর সপ্তাহব্যাপী ভূমিসেবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘রাখব নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’। সপ্তাহে প্রত্যেক জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিস, তথা ৮ বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭ উপজেলা বা সার্কেল ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয়ভাবে ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনসংলগ্ন সেবা ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ক্যাম্পে যেসব সেবা দেওয়া হবে, তা হলো-ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে বা সহজে স্বল্পসময়, অনায়াসে ও নির্ধারিত ফি দিয়ে ভূমিসেবা পাওয়ার বিষয়ে অবহিতকরণ বা উদ্বুদ্ধকরণ করা হবে।

দেশের যে কোনো উপজেলা ভূমি অফিসে ই-নামজারির আবেদন প্রক্রিয়া প্রদর্শন এবং লিখিত অনুসরণীয় বার্তা এবং ফর্ম দেওয়া হবে। তাৎক্ষণিক ই-নামজারি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর গ্রহণ, খাসজমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, বন্দোবস্তের কবুলিয়ত প্রদান, রিভিউ মোকদ্দমার আবেদন গ্রহণ, বিবিধ মোকদ্দমার আবেদন গ্রহণ ও সম্ভাব্য ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হবে সেবা ক্যাম্পে।

Share





Related News

Comments are Closed