Main Menu

সুনামগঞ্জে ৫ সন্তানের জননীর আত্মহত্যা

সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জে মোছা. আলেমা বেগম (৩৫) নামে ৫ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্ঘলবার সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলেমা ঐ গ্রামের বড়হাটির আব্দুল ছোবহানের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে পরিবারের লোকজনদের অগোচরে বসত ঘরের ধানের ঘোলার ভিতরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আলেমা।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মো. আলা উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed