বিজেপির নির্বাচনী বহরে হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সাধারণ নির্বাচনের দুদিন আগে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপির এক বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছেন। খবর: হিন্দুস্তান টাইমসের।
মঙ্গলবার (৯ এপ্রিল) দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীরা এ হামলা চালায়। নিহতদের মধ্যে ভীমা মান্দাভির বিজেপির বিধায়ক। অপর নিহত চারজন তার গাড়িবহরে থাকা নিরাপত্তাকর্মী।
এ ঘটনায় দান্তেওয়াড়া জেলার পুলিশপ্রধান পল্লব জানান, এ হামলায় এক বিজেপি এমএলএসহ পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকালে ওই জেলা দিয়ে ভীমা মান্দাভির গাড়িবহর যাওয়ায় সময় মাওবাদীরা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
ছত্তিশগড় পুলিশপ্রধান ডিএম অয়সথি পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed