সুনামগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৌর শহরের কোর্ট মসজিদের পুকুরে ডুবে বিপলা পাল বিশকা ((৬০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। তিনি শহরের ময়নার পয়েন্ট এলাকার মৃত মাখল পালের সহধর্মিণী।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে পরিবারের লোকজনের অগোচরে নিজ বাসা থেকে বের হয়ে কোর্ট মসজিদের পুকুরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ঐ পুকুরে পড়ে পানির নিচে তলিয়ে যান। বেলা ১১ টার দিকে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed