সিলেটে ভেজালের দায়ে ২ বেকারিকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খাসদবির এলাকার দুইটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও বিক্রয় করার দায়ে এ দণ্ড দেয়া হয়।
দুই বেকারির মধ্যে, শরিফ বেকারিকে ১৫ হাজার টাকা এবং হাজি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন সেনেটারি ইন্সপেক্টর বেনুভুষন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
Related News
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা সমূহের ২০২৭-২৮ সেশনেরRead More
সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেRead More



Comments are Closed