ডুয়েলগেজ হচ্ছে সিলেট-আখাউড়া রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক : মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তর হচ্ছে আখাউড়া-সিলেট রেলপথ। ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার এ প্রকল্পের আওতায় সিলেট রেল স্টেশনসহ এই রুটের আরও বেশ কয়েকটি রেল স্টেশনকে আধুনিকায়ন করা হবে।
নির্মাণকাজ শেষ হলে এ রুটে বড় কনটেইনার ও যাত্রী পরিবহনে গতি আসবে। ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার টার্গেট নিয়ে প্রকল্পটি অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েলগেজে রূপান্তর প্রকল্প অনুমোদনের তথ্য জানান।
তিনি বলেন, এই প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ৪৫০ কোটি টাকা জোগান দেওয়া হবে। বাকি ১০ হাজার ৬৫৪ কোটি ৩৬ লাখ টাকা ঋণ দেবে চীন সরকার। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার টার্গেট রয়েছে রেলওয়ের।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed