ছাতকে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
ছাতক প্রতিনিধি: ছাতকে চাচতো ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছেন আব্দুল হামিদ (৩৮) নামের এক ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ গ্রামের তমজিদ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে আব্দুল হামিদ ও তার চাচাতো ভাই সানোয়ারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। শনিবার পূর্ব বিরোধের জের ধরে মৃত মন্তাজ আলীর পুত্র সানোয়ার ও সারোয়ার তাদের চাচাতো ভাই আব্দুল হামিদ ও আব্দুল আহাদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সানোয়ার ও সারোয়ার দা দিয়ে কুপিয়ে আব্দুল হামিদ ও আব্দুল আহাদকে গুরুতর আহত করে।
আশংকাজনকভাবে আব্দুল হামিদ ও আব্দুল আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল হামিদের মৃত্যু ঘটে। আহত আব্দুল আহাদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More



Comments are Closed