গোলাপগঞ্জে যুবকের আত্মহনন
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে কীটনাশক পানে এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম আলী হোসাইন (২২)। সে সুনামগঞ্জ জেলার শরীয়তপুর এলাকার মৃত বাদল মিয়ার পুত্র। শুক্রবার রাতে কীটনাশক পান করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে পৌছার পূর্বেই তার মৃত্যু হয়।
জানা যায়, আলী হোসেন উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের পার্শ্ববর্তী মরহুম কুটি মিয়ার কলোনিতে দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সাথে বসবাস করে আসছে। গত এক বছর আগে একই কলোনিতে বসবাসকারী তামান্না নামে এক যুবতীকে বিয়ে করে আলী হোসাইন। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এক সময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এ বিষয়টি মেনে নিতে পারেনি আলী হোসাইন। তারা দুজন একই কলনিতে বসবাসের সুবাদে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এর জের ধরে শুক্রবার গভীর রাতে কিটনাশক পান করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থা আশংকাজনক হলে কতর্বরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে হাসপাতালে পৌছার পূর্বেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed