Main Menu

জামালগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বজ্রপাতে দেলোয়ার হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।

রোববার (৩১ মার্চ) সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরের গরুর খাবারের জন্য ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে দেলোয়ার ঘাস কাটতে হাওরে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পরে হঠাৎ বজ্রপাত হলে দেলোয়ার গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed