Main Menu

সিলেটে টেক্সটাইল মিলে আগুন, ১ লাখ টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় কুশিয়ারা টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোটাটিকর এলাকায় কুশিয়ারা টেক্সটাইল মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের লিডার তনুজ কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোটাটিকর এলাকায় কুশিয়ারা টেক্সটাইল মিলে শনিবার দিবাগত রাতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed