সিলেটে ৪০ লাখ টাকার চাউল পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোটাটিকর এলাকায় একটি চাউলের গোদামে আগুন লাগার খবর পাওয়া গেছে।
রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মো. কামরুল হোসেনের মালিকানাধীন সোনারবাংলা অটো রাইসমিলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সিলেট ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত ফয়জুর রহমান আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাত তিনটার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এব্যাপারে সিসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজম বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed