Main Menu

তাহিরপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টায় এএসপি মো. আব্দুর খালেকের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এডি নূর হোসাইনের তাহিরপুর উপজেলার বাধাঘাট বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায় র‌্যাব।

চার ঘণ্টাব্যপী এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ইমন বেকারিকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ভাইভাই মেডিক্যাল হলকে ৭ হাজার টাকা, হাজী মেডিক্যাল হল ৫ হাজার টাকা, আজিজ মেডিক্যাল হল ৪ হাজার টাকা ও আজাদ ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম। ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed